আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে আটক ৩০

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৫৭ অপরাহন, নভম্বর ২৭, ২০২৪

চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

তিনি জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে। দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যাচাই শেষে এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

আইনজীবী হত্যার পর নগরীতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ দল চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লাসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে।

এর আগে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার গ্রেপ্তার করে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়, যেখানে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

Nagad