সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৯ অপরাহন, december ১৭, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে কমিশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যাম্বাসেডরকে অবহিত করেন। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর বর্তমান সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা সংবিধান সংস্কার কাজের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।