‘গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না, ‘মুজিববাদ’ মুক্ত করা হবে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে ‘মুজিববাদ’ মুক্ত করা হবে।

এনসিপির সমাবেশে যোগ দেওয়া জনতাকে সাহসী সন্তান আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সাহসী সন্তান। আমরা জানি, যদি বাধা দেওয়া না হতো, ভয় তৈরি করা না হতো, লোকে লোকারণ্য হতো এই সমাবেশ।

আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গোপালগঞ্জে বসে ঘোষণা দিলে সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করেত আসি নাই, আমরা শান্তির জন্য এসেছি। নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদ মুর্দাবাদ’, মুজিববাদীদের আমরা বাংলাদেশে, গোপালগঞ্জে খাড়া হতে দিবো না।’

এনসিপির আহ্বায়ক বলেন, মুজিববাদীরা মুক্তযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবারও পুনরুদ্ধার করবো, সমুন্নত করবো।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক বলেন, গোপালগঞ্জের সঙ্গে কোনো বৈষম্য হবে না। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আজ কোন সাহসে এখানে মুজিববাদীরা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। গোপালগঞ্জে কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমরা আবার আসব। গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করেই ছাড়ব।

Nagad

নাহিদ ইসলাম তার বক্তব্যের শেষে স্লোগান দেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’।