বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছে সরকার, বিবিসিকে ড. ইউনূস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্, জুলই ২২, ২০২৫

বিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা লক্ষ্য অর্জনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বৈদেশিক সহায়তা বন্ধ, ট্রাম্পের শুল্কনীতি, রোহিঙ্গা ইস্যু নিয়েও বিস্তারিত কথা বলেন তিনি। মার্কিন শুল্কনীতিতে হতবাক হলেও, সমস্যা সমাধানে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। তার মতে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার।

শেখ হাসিনার সরকার উৎখাতের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র নেতারা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার পদে বসান মুহাম্মদ ইউনূসকে। দেশ থেকে দুর্নীতি নির্মূল করার পাশাপাশি শরণার্থী সংকট, বৈদেশিক সহায়তা বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নানা প্রতিশ্রুতি নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

ক্ষমতা গ্রহণের প্রায় এক বছর হতে চলছে। এবার অন্তর্বর্তী সরকারের নানা অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত কথা বলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের সঙ্গে।

ইউকে এইডের সহায়তা গ্রহণের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। সম্প্রতি বিভিন্ন সংস্থার বৈদেশিক সহায়তা বন্ধে বাংলাদেশ কীভাবে মোকাবিলা করবে। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ তার নিজস্ব সম্পদ ও অর্থায়নের মাধ্যমে পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।

বাংলাদেশের ওপর ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণাকে মারাত্মক বলে অভিহিত করেন ড. ইউনূস। তবে আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দেন তিনি। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে এটিকে এক ধরনের সুযোগ হিসেবেও বর্ণনা করেন প্রধান উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সফলতা দেখিয়েছে বলে বিবিসিকে জানান তিনি।

Nagad

এছাড়া সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিচার, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন ড. ইউনূস। নির্বাচনের পর নতুন সরকার গঠন শেষে নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।