আইনশৃঙ্খলা বাহিনী-শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮৫, ঢাকা মেডিকেলে ভিড়

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩১ অপরাহন, জুলই ২২, ২০২৫

রাজধানীর সচিবালয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৮৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সচিবালয় এলাকাজুড়ে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছেন একজন সাংবাদিক ও কয়েকজন পথচারী। জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আনুমানিক ৮৫ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ১০টিরও বেশি সরকারি যানবাহন ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আহতরা হলেন- হাসান (১৮), সেরাতুল (২২), সাকিব (১৯), তানভীর (১৯), রিফাত (১৯), রিজন (২০), সামিয়া (১৮), সামির (১৯), তামিম (১৯), অজ্ঞাত পরিচয় (১৮), ইমন (২০), অজ্ঞাত পরিচয় (২০), সিয়াম (১৮), সাকিল (২০), মেহেদী (২০), সাদমান (১৮), মারুফ (২২), সাকিব (১৮), মাহিন (১৯), রোহান (২০), হাসিব (২০), মুগ্ধ (১৯), মাহিম (২০), হাসিব (১৯), সায়েম (১৮), অজ্ঞাত পরিচয় (২০), জিদান (২০)।

এছাড়াও রয়েছেন নিহার (২০), রায়হান (২০), রোমান (১৮), প্রান্ত (১৯), নাহিদ (২০), অন্তু (২০), বিশাল (২০), ইমরান (২০), আহনাদ (১৮), মাহি (২০), নাঈম (১৮), সামি (১৮), স্বাধীন (২০), তাসিন (১৮), ইমরান (১৯), ধ্রুব (১৯), শান্ত (২০), তানিম (২০), আজহারুল (২০), তন্ময় (১৯), জিসান (১৯), রাসেকুন (২০), পারভেজ (২০), নাঈম (১৯), বিজয় (১৭), আসাদ (২০), নিহার (২০), নাফিজ (১৮), সাহিন (২০), কিশোর (১৮), তানভীর (১৮),ফারদিন (১৯), শাহরিয়ার (২০), অজ্ঞাত পরিচয় (১৯), সাঞ্জু (১৯), রাইয়ান (১৯), কলি (১৯), আব্দুল খালেক (৬৫), হাসিব (১৮), সিনান (১৮), তাসফি (২২), মামুন (২০), রিফাত (১৮), আসাদ (২১), মাহিন (২০), আতিক (১৮), তানভীর (১৮), হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন) (২৪), কনা (২১), ইমন (১৯),
ফাহাদ (১৮), ইয়াসিন আরাফাত শান্ত (২০), অজ্ঞাত পরিচয় (১৯) এবং শাকিল (২০)।

Nagad

অনেকে এখনও অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন।

সংঘর্ষের পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে অবস্থান নেন। সেখানে আবারও পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শিক্ষার্থীদের ছোড়া ঢিলেও আহত হন বলে জানা গেছে।