সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:১৮ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে নতুন পে কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই কাঠামোর আওতায় রয়েছেন।

গত দুই বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে, সরকারি কর্মীদের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।