বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৩ অপরাহন, জুলই ২৭, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে অর্ডারও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু যুক্তরাষ্ট্র সরকার করে না, এটি একটি বেসরকারি কোম্পানি। আমরা বোয়িং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ২৫টি উড়োজাহাজের অর্ডার দিয়েছি।

তিনি আরও জানান, বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী এসব উড়োজাহাজ সরবরাহ করবে, এতে কিছুটা সময় লাগতে পারে। তিনি বলেন, বোয়িং যেভাবে সরবরাহ করে, তাতে সময় লাগবে। যেমন ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াও অনেক বড় অর্ডার দিয়েছে—প্রতিটি দেশই ১০০টি করে উড়োজাহাজের জন্য অর্ডার দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্রয়াদেশ বাংলাদেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে গতি আসবে এবং যাত্রীসেবা আরও উন্নত হবে।

Nagad