রামুতে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে রামুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদনগর থেকে ভারুয়াখালীগামী একটি সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় চলন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির নিচে পড়ে যায়। পর্যটকবাহী ট্রেনটি সিএনজিটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেন।