ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৩৪৩ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

ছবি: এআই

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন। রোববার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৯ জন এবং ময়মনসিংহে ৩ জন রয়েছেন।

এদিন ৩৩৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭০ জনে। তাদের মধ্যে পুরুষ ৫৮.৮ শতাংশ ও নারী ৪১.২ শতাংশ।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। যদিও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে এই সংখ্যা আরও ভয়াবহ রূপ নেয়, যেখানে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Nagad