এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১২ অপরাহন, গাস্ট ৪, ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট)। এই দিনটিকে কেন্দ্র করে পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!”

তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।