৫ আগস্ট সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করলো নোয়াব
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসগুলোতে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৪ আগস্ট) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সংবাদপত্রের অফিসে ছুটি থাকবে। তবে সদস্যরা চাইলে বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।
উল্লেখ্য, প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়। দিবসটিকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি সংবাদমাধ্যমে ছুটির এ ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করে।