তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুর লেস্তের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, গাস্ট ৮, ২০২৫

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বড় জয়ের উৎসব করে মেয়েরা।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। বাকি পাঁচ গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

সন্ধ্যায় গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে লাওসের। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে ১০ আগস্ট, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচের ফলই নির্ধারণ করবে কে উঠবে চূড়ান্ত পর্বে।

গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে। এছাড়া রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিনটিও থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে জায়গা পাবে।

Nagad

দুই ম্যাচে বিশাল জয় তুলে নিয়ে বাংলাদেশের মেয়েরা এখনো চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।