মোংলায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

“গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে প্রিয় মেধাবী” — এ স্লোগানে মোংলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোংলা উপজেলা শাখার আয়োজনে এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন রামপাল-মোংলার গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. মোহম্মদ মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. কোহিনূর সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান; জেলা বাইতুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল সিনান; সাবেক উপজেলা সভাপতি মো. আনিসুর রহমান; দৈনিক নয়াদিগন্তের মোংলা সংবাদদাতা মো. সেকান্দার আলী; সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বাইজি হোসেন, মো. ইদ্রিস আলী মোল্লা; জেলা শিক্ষা সম্পাদক মেহেদী মিরাজ এবং সাবেক সভাপতি ওমর ফারুখ প্রমুখ।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গঠনের প্রধান শক্তি। আলোকিত ও সুন্দর সমাজ গঠনে তাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোংলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম তামিম।

Nagad