গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার (১২ আগস্ট) র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক তুহিনের ভাই মো. সেলিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় সোমবার (১১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থানা এলাকা থেকে আরমানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।