সহকারী কমিশনার আরিফুজ্জামান সাময়িক বরখাস্ত
ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামানকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুজ্জামান বিনা অনুমতিতে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) ধারায় ‘অসদাচরণ ও পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায়, বিধি ১২(১) অনুযায়ী তাকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।