১৫ আগস্ট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে শোক দিবস ও সরকারি ছুটি বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্, গাস্ট ১৫, ২০২৫

শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যাবার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব বিলুপ্ত করা হয়। একই সঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

আগে রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ কাজের ৯-এ-আইটেমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সংশোধনে ‘CABINET DIVISION’ শিরোনামের Item No. 9A ও সংশ্লিষ্ট এন্ট্রি মুছে ফেলা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ১৫ আগস্ট দিনটিকে ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে পালন করা হতো এবং সরকারি ছুটি থাকত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার শোক দিবস পালন ও ওই দিনের ছুটি বাতিল করে।