জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মত দেবে বিএনপি
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।
রবিবার (১৭ আগস্ট) দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।”
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
খসড়ায় উল্লেখ করা হয়েছে, আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও, সব প্রস্তাবে সব দল একমত হয়নি। কিছু সুপারিশে কয়েকটি দল আপত্তি জানিয়েছে।

