সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকীর সফল অস্ত্রোপচার, সুস্থতার পথে

বিনোদন প্রতিবেদক:বিনোদন প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্, গাস্ট ১৮, ২০২৫

সাংস্কৃতিক উপদেষ্টা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সার্জারির পর চিকিৎসকরা জানান, ফারুকী বর্তমানে পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাতে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।”

গত শুক্রবার (১৫ আগস্ট) চার দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, উপদেষ্টার কক্সবাজারে কয়েকটি কর্মসূচি ছিল, যা অসুস্থতার কারণে বাতিল করতে হয়েছে।

Nagad