হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।