১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আজ বুধবার (২০আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হবে। এরপর এলাকা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ বা সংশ্লিষ্টরা দাবি ও আপত্তি জানাতে পারেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী:
খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি জানানোর শেষ দিন: ২৫ সেপ্টেম্বর
প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পতির শেষ তারিখ: ১২ অক্টোবর
খসড়া তালিকা চূড়ান্ত করা হবে: ২০ অক্টোবর
নির্বাচন কমিশন আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটকেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

