ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়িটি উল্টে গেলে ভেতরে থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।