অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন বাতিল না করলে পড়তে হবে বিপদে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন। আগে এই সংখ্যা ছিল ১৫।

বিটিআরসি জানিয়েছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তারা ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে আইনগত জটিলতায় পড়তে পারেন। নির্ধারিত সময় পর অতিরিক্ত সিম অবৈধ হিসেবে গণ্য হবে এবং আর্থিক লেনদেন, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি তৈরি হবে।

২০১৫ সালে সিম নিবন্ধনে এনআইডি বাধ্যতামূলক করে বিটিআরসি। এরপর ২০১৭ সালে এক গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের নিয়ম করা হয়। তবে সম্প্রতি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ গ্রাহক এত সিম ব্যবহার করেন না। অপরদিকে অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা ও জাতীয় নিরাপত্তার কারণে নতুন সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিটিআরসি মনে করে, অবৈধ সিম অনেক সময় অপরাধীরা অপরাধমূলক কাজে ব্যবহার করে থাকে। ফলে গ্রাহকের অজান্তেই বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

কিভাবে জানবেন আপনার নামে কয়টি সিম আছে?

নিজের এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। ফিরতি এসএমএসে সব অপারেটরের হিসাব পাওয়া যাবে।

Nagad

অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের উপায়:

অপারেটরের হেল্পলাইনে (যেমন ১২১) কল করে এনআইডি ও তথ্য দিন

যাচাই শেষে অনাবশ্যক সিম বন্ধ হবে

চাইলে অপারেটরের কাস্টমার কেয়ারে সরাসরি গিয়ে সেবা নেওয়া যাবে