ডাকসু নির্বাচন: আপিল বিভাগে শুনানি বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত রাখার হাইকোর্টের আদেশ আপাতত কার্যকর হচ্ছে না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নির্দেশে, আগামী বুধবার নিয়মিত বেঞ্চে বিষয়টির ওপর পূর্ণাঙ্গ শুনানি হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, চেম্বার আদালতের আদেশ অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য আর কোনো আইনি বাধা নেই।