ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৭ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

ডেঙ্গু। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন রোগী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫০ জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৬ জন করে এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬৯ জন।

এ ছাড়া খুলনায় ১৬ জন, রাজশাহীতে ১৬ জন, ময়মনসিংহে ১০ জন এবং সিলেটে একজন নতুন করে ভর্তি হয়েছেন।