গেন্ডারিয়া ও ওয়ারী থানায় নতুন ওসিসহ ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গেন্ডারিয়া ও ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দুজনকে পদায়ন করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবেও নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়।
বদলির আদেশ অনুযায়ী, গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে এবং লাইনওআর এর এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লাইনওআরের রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।