ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, চট্টগ্রাম ৮৩, ঢাকা উত্তর ৭৩, ঢাকা দক্ষিণ ৮০, খুলনা ৩১, ময়মনসিংহ ১৪, রাজশাহী ৪৪ এবং সিলেটে একজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩৫ জনে পৌঁছেছে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৪,৪১১ জন হয়েছে।
তথ্য অনুযায়ী, দেশে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।