ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৯ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। তিনি বলেন, এখানে শতভাগ শিক্ষিত ভোটার অংশ নিচ্ছেন এবং যারা ভোট পরিচালনা করছেন, তারা আরও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের তুলনায় এক ভিন্ন ও শিক্ষিত পরিবেশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, দীর্ঘদিন পর এই নির্বাচন হচ্ছে এবং এটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ডাকসুর পর পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য প্রশিক্ষণ ও প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।