শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ১১, ২০২৫

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অস্থিরতার কারণে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে সেনাবাহিনী। সংগৃহীত ছবি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অস্থিরতার কারণে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জনগণ ও সম্পত্তি সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার পতনের পর রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের দমন-পীড়নে বহু মানুষ নিহত হওয়ার পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে অগ্নিসংযোগ করে। এতে গুরুত্বপূর্ণ নথি ও স্থাপনা ধ্বংস হয়ে যায়।

এদিকে, রাজধানীতে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সংগঠিত অপরাধী চক্র ব্যাংক লুট করেছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় বিক্ষোভকারীরা জড়িত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী পরিস্থিতিকে ব্যবহার করছে। সূত্র: খবর হাব