ডাকসুর নবনির্বাচিত নেতারা কবে নাগাদ দায়িত্ব গ্রহণ করতে পারেন?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

ডাকসুর নতুন নেতৃত্ব: সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস। সংগৃহীত ছবি

দীর্ঘ ছয় বছর পর গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ১০ সেপ্টেম্বর ঘোষণা করা হলেও এখনও নবনির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত নেতারা রোববার (১৪ সেপ্টেম্বর) বা সোমবার (১৫ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে পারেন। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা হবে উপাচার্যের সভাপতিত্বে পরিচিতি সভার মাধ্যমে।

ডাকসুর ৩৮তম নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি: সাদিক কায়েম, জিএস: এসএম ফরহাদ, এজিএস: মহিউদ্দীন খান। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও একটিতে জয়ী হয়েছেন বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ আরও বলেন, শপথ গ্রহণের বিষয়টি আইনে সরাসরি উল্লেখ নেই, তবে রেওয়াজ রয়েছে। তা যাচাই করে উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন। এবারের নির্বাচনে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যেদিন থেকে এবারের নির্বাচন পর্যন্ত ছয় বছর পার হয়েছে।

Nagad