এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) এর ফাইনালে চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর ফাইনাল ম্যাচ। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড (সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ–এফএসটি) টাইব্রেকারে ৬-৫ গোলে জয়লাভ করে এফসি বার্সেলোনা (কলা ও সমাজবিজ্ঞান বিভাগ–এফএএসএস)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে অ্যাটলেটিকো মাদ্রিদ (এফবিএ)। রিয়াল সোসিয়েদাদ (এফএসটি) পায় ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। নারী শিক্ষার্থীদের ম্যাচে ইন্টার মায়ামি জয়লাভ করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর; প্রফেসর ড. আবদুর রহমান, প্রো-ভাইস-চ্যান্সেলর; ড. জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার; প্রফেসর ড. মানজুর এইচ. খান, প্রক্টর; মেজর (অব.) ফাইয-উল-বারী রাজন, ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন; এবং আবু মিয়া আকন্দ তুহিন, হেড অব পাবলিক রিলেশনস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জয়নাল আবেদীন, কো-অর্ডিনেটর, অফিস অব স্পোর্টস, এআইইউবি। এ আয়োজন করে অফিস অব স্পোর্টস এবং সহযোগিতায় ছিল অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স।