ট্রাম্প দম্পতির সংবর্ধনায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস ও কন্যা, ছবি প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউইয়র্কে ট্রাম্প দম্পতির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস ও কন্যা দিনা ইউনূস/ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস।

সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ড. ইউনূস ও তার কন্যার সঙ্গে ছবি তোলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।