রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্, অক্টোবর ৩, ২০২৫

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ছে বাস/ ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।