এবার ঢাকায় আরও এক বাসে আগুন
রাজধানীর ধোলাইপাড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে একটি বাস। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম ও মালিকানা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
রাজধানীতে সম্প্রতি একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

