এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৩ অপরাহন, নভম্বর ১৪, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম। কিন্তু সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে আবারও বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটা হচ্ছে। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে।

পাটওয়ারী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নে দায়বদ্ধতা দেখাতে পারেনি। রাজনৈতিক দলগুলোকে খুশি রাখলেও জনগণকে ‘ফাঁকি দেওয়া’ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, ‘এই আদেশ দিয়ে মৌলিক সংস্কারের দিকে যাওয়া সম্ভব নয়।’

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গণভোটে প্রস্তাবিত চারটি ‘হ্যাঁ প্যাকেজ’ নিয়ে অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলে তবেই এনসিপি জুলাই সনদে সই করবে। ‘সনদের আইনি ভিত্তি তৈরি হলেও নৈতিক ভিত্তি পাইনি,’ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সদিচ্ছা থাকলেও দুইটি রাজনৈতিক দলের কারণে সরকার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে পারছে না।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানানো হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

Nagad

মনোনয়নপত্র বিক্রির অগ্রগতি তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মনোনয়ন নিচ্ছেন। আগ্রহ বাড়ায় মনোনয়ন বিক্রির সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বছর দলের লক্ষ্যমাত্রা ৩ হাজার ফরম বিক্রি।