চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার পড়ে তরুণের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৮:০৯ অপরাহন, নভম্বর ২০, ২০২৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নিচে পড়ে গেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় একটি প্রাইভেট কার। এতে নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ির চাপায় এক তরুণ ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় গাড়িটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লাগে। এরপর গাড়িটি উল্টে নিচে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে নিচে সড়ক দিয়ে যাচ্ছিলেন সাইকেল আরোহী তরুণ, যিনি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীসহ মোট ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।