১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহন, নভম্বর ২৬, ২০২৫

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও বড় ধরনের রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন ইউএনওদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য ক্রিমিনাল প্রসিডিউর কোড, ১৮৯৮–এর সেকশন ১৪৪ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেলেই তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি করা কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

Nagad