আবারও ডিআরইউর সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল। তারা আগের কার্যনির্বাহী কমিটিতেও (২০২৫) একই পদে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ ভবনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ। তিনি জানান, সংগঠনের মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪৪৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক জনকণ্ঠের এম এম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে ছয়জন জয়ী হয়েছেন। তারা হলেন আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আকতার হোসেন, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরি জয়ী হয়েছেন। আর একই পদে সমান ভোট পেয়েছেন মো. মাজাহারুল ইসলাম ও আব্দুল আলীম। তাদের বিষয়ে কার্যনির্বাহী কমিটি পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে।

Nagad