ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহন, december ১২, ২০২৫

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

হাসপাতাল সূত্র জানায়, হাদির মাথায় বিদ্ধ হওয়া গুলিটি এখনো শরীরের ভেতরেই রয়েছে। তাকে বিকেল চারটার কিছু পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে ভর্তি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দ্রুত এলাকা থেকে সরে যায়।

হামলার সময় হাদির পেছনে থাকা রিকশার যাত্রী মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে ঢোকার পরপরই মোটরসাইকেলে এসে দুজন লোক হাদি ভাইকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত, স্বচ্ছ ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Nagad

ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা চরম উদ্বেগে আছেন। তার চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।