ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহন, december ২০, ২০২৫

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ‘ক্লিনিক্যাল টিচার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা ডিপ্লোমা (নার্সিং) ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি নার্সিং পেশায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

পদের নাম: ক্লিনিক্যাল টিচার

পদসংখ্যা: নির্ধারিত নয়

Nagad

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ডিপ্লোমা (নার্সিং)

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)

কর্মস্থল: রাজশাহী

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকালে প্রার্থীকে সাম্প্রতিক ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়

১ জানুয়ারি ২০২৬

সূত্র: বিডিজবস ডটকম