মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহন, december ২৩, ২০২৫

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল বিন আবদুল মালিক নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠে আজান ও বিনয়ী আচরণ বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

২০০১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। টানা ২৫ বছর—১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত—অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করেন।

পারিবারিকভাবেও আজানের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন শায়খ ফয়সাল নোমান। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এবং তার পিতা মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হয়ে দীর্ঘ নয় দশকের বেশি সময় আজান দিয়েছেন।

শেখ ফয়সাল নোমানের ইন্তেকালে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল বলে মন্তব্য করেছেন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ও ইসলামী ব্যক্তিত্বরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Nagad