ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহন, december ২৬, ২০২৫

নুরুল ইসলাম সাদ্দাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।