তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহন, december ২৮, ২০২৫

তারেক রহমান ও জাইমা রহমান/ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

বিএনপি মিডিয়া সেল আগেই জানিয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রাখে।

শনিবার দুপুরে বিএনপি মিডিয়া সেলের দেওয়া এক পোস্টে জানানো হয়, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

Nagad