খালেদা জিয়ার জানাজা বুধবার হতে পারে মানিক মিয়া অ্যাভিনিউতে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দলীয়ভাবে জানাজার প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে জানাজার সময় ও স্থান চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করা হচ্ছে। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।