ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহন, জানুয়রী ১, ২০২৬

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলে তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন।

Nagad