মন ভালো করার আয়োজন নিয়ে বাণিজ্য মেলায় পোলার আইসক্রীম
বছর ঘুরে আবারও শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬। চলতি বছরের ৩ জানুয়ারি ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা ওঠে এবারের ৩০তম আসরের।
দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয় নিয়ে প্রতি বছরের মতো এবারও মেলায় অংশ নিয়েছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড পোলার আইসক্রীম। নান্দনিক আলোকসজ্জা ও ব্যতিক্রমী ডিজাইনে সাজানো তাদের জেনারেল প্যাভিলিয়ন–১৪ ইতোমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।
মাসব্যাপী এই বাণিজ্য মেলায় পোলার আইসক্রীম প্যাভিলিয়নে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নিয়মিত জনপ্রিয় সব আইসক্রীমের পাশাপাশি নতুন ও অ্যামেজিং ফ্লেভারের এক্সক্লুসিভ আইসক্রীম। এছাড়া থাকছে ‘আইসক্রিম অভিযান’ শীর্ষক এক্সাইটিং ভিআর গেমস, বিভিন্ন মজার অ্যাক্টিভিটিস এবং শিশুদের জন্য ফ্যান্টাসি কিংডমে ৫০ শতাংশ ডিসকাউন্ট কুপন।
মন ভালো করার এই নান্দনিক আয়োজন উপভোগ করতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে পোলার আইসক্রীমের জেনারেল প্যাভিলিয়ন–১৪।