মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহন, জানুয়রী ১৮, ২০২৬

সংগৃহীত ছবি

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইজিবাইকের দুই যাত্রী এবং একটি বাসের এক সহকারী রয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজন মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Nagad