রমজানে অফিসে নতুন শিডিউল, নতুন সূচিতে চলবে মেট্রো,বহন করা যাবে পানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্, ফেব্রুয়ার ১৯, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ঢাকা মেট্রোরেল। রমজানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সূচি নির্ধারণ করা হয়েছে। তবে যাত্রীদের জন্য ইফতারসংক্রান্ত একটি বিশেষ সুবিধাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন সময়সূচি কার্যকর থাকবে।

ফতারে পানির বোতল বহনের অনুমতি

স্বাভাবিক সময়ে মেট্রোরেলে কোনো ধরনের খাবার বা পানীয় বহনের অনুমতি না থাকলেও রমজান উপলক্ষে যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে নিতে পারবেন। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানি যেন কোথাও না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।

নতুন সময়সূচি

Nagad

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হেডওয়ে (ট্রেনের বিরতি সময়)

রমজানের কর্মদিবসে যাত্রীচাপ বিবেচনায় বিভিন্ন সময়ে ৫-৬ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত হেডওয়ে নির্ধারণ করা হয়েছে। পিক আওয়ারে ৫ থেকে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে, আর অফ-পিক সময়ে বিরতি তুলনামূলক বেশি থাকবে।

রমজান মাসে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।