জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৩ অপরাহন, মার্চ ৮, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা **ফরিদা আখতার**সহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, মনিরা শারমিনকে আহ্বায়ক এবং নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করে জাতীয় নারীশক্তির কার্যক্রম শুরু হবে। সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, দেশে নারীবান্ধব পরিবেশের অভাবে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির অনেক নারী সক্রিয়ভাবে কাজ করতে পারেননি। জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে।

অনুষ্ঠানে ফরিদা আখতার বলেন, নারীদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, যোগ্য নারীদের মনোনয়ন দেওয়া প্রয়োজন।

Nagad