ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে পেয়েছে দুই পক্ষ: রয়টার্স

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, এপ্রিল ৬, ২০২৬

যুদ্ধ অবসানে পাকিস্তানের মাধ্যমে দুই ধাপে একটি প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে একটি প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এরপর ধাপে ধাপে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, সব বিষয়ে সমঝোতায় পৌঁছাতে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি নিশ্চিত করতে হবে এবং পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করা হবে।

সূত্র দাবি করেছে, আলোচনার যোগাযোগের একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত থাকাকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দেন বলে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত সমঝোতার জন্য ১৫ থেকে ২০ দিনের সময়সীমা নির্ধারণের কথাও উঠে এসেছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দ সম্পদ ছাড়ের মতো বিষয়গুলো আলোচনায় থাকতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Nagad