আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহন, মে ১৪, ২০২৬

সংগৃহীত ছবি

আগামী বছর ২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুইটি পাবলিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ঘোষণা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।